Thursday , 22 June 2023 | [bangla_date]

পীরগঞ্জের ৫ টি চোরাই গরু বীরগঞ্জ থেকে উদ্ধার

পীরগঞ্জ প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জ থেকে ৫ টি চোরাই গরু উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলি আদালতের নির্দেশে বুধবার সন্ধায় মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলামিন জানান, গত রবিবার দিবাগত রাতে উপজেলার মাঝখুরিয়া গ্রামের তাহের উদ্দীনের ছেলে আইবুর রহমানের বাড়ি থেকে বাছুর ও গাভী সহ ৭ টি গরু চুরি হয়। এ নিয়ে অনুসন্ধান চালায় থানা পুলিশ। পরে সোর্স মারফত খবর পেয়ে বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই উপজেলার ক্যামাদিঘি মুরিয়ালা গ্রামের চিহিৃত গরু চোর হরিবর রহমান হবির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে বাছুর সহ ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গৃহকর্তা সহ বাড়ির লোকজন আগেই পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বীরগঞ্জ থেকে উদ্ধার হওয়া গরুগুলি আদালতের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। চুরি যাওয়া বাকি গরু গুলিও উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ সিজারিয়ান অপারেশন শুরু

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পীরগঞ্জে কর্মশালা

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

নানা আয়োজনে নবরূপীর প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন

ইউপি নির্বাচনে বীরগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন- ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন

অবশেষে সম্মানের সহিত সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব বুঝে পেলেন মোহাম্মদ রফিকুল্লাহকে

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

চিরিরবন্দরে সেতুর নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার