Saturday , 3 June 2023 | [bangla_date]

পীরগঞ্জে টাঙ্গন নদের উপর চেরকু ঘাট ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুর ঘাটে টাঙ্গন নদের উপর ১৬০ মিটার দীর্ঘ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ অনুষ্ঠানিক ভাবে এর ভিত্তি বসান। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, আওয়ামীলীগের প্রবীন নেতা এস এম নাসিম, কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,সাংবাদিক কাজী নুরুল ইসলাম, বুলবুল আহাম্মেদ জাতীয় পাটি নেতা নুরুল আমিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।¦

১৮ কোটি ৮৪ লাখ, ৭৭ হাজার ৪০৭ টাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ ব্রীজ সহ দু’পাশ্বের সংযোগ সড়ক নির্মান কাজ বাস্তবায়ন করছে। আগামী বছরের নভেম্বর মাস নাগাদ নির্মান কাজ শেষ হবে বলে আশা করছেন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। ব্রীজটি নির্মান হলে কোষারানীগঞ্জ ইউনিয়নের পূর্ব প্রান্তের ৪টি গ্রামের মানুষ সহজেই ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাথে যোগাযোগ করতে পারবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল কৃষক

রানীশংকৈলে কোচ-সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত – ১

ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বোদায় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১, আহত-১৫

দিনাজপুরে অন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা শিক্ষকের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতা কর্মীরা চাঙ্গা কাউন্সিলদের ভোটে কমিটি গঠনের উদ্যোগ ৪ পদে ৭ জনের মনোনয়ন সংগ্রহ

রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনা কলেজ কর্মচারীর মৃত্যু প্রতিবাদে মানববন্ধন