Thursday , 8 June 2023 | [bangla_date]

পীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

পীরগঞ্জ প্রতিনিধি ঃ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রশিক্ষনে বক্তব্য দেন, উপজেলা স্বান্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ, ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ইউ’পি চেয়ারম্যান শহীদ হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমূখ। প্রশিক্ষনে উপজেলা টাস্কফোর্স কমিটির ৩০ জন সদস্য অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সেমিনার

নবরূপীর শাস্ত্রীয় সংগীতে মাসিক ¯্রােতার আসরে অনুরাধা শর্মার শাস্ত্রীয় সংগীত পরিবেশনে উপস্থিত ¯্রােতার মুগ্ধ হয়েছে

পীরগঞ্জে দূর্গা পুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

হাবিপ্রবিতে “একাডেমিক অ্যান্ড প্রফেশনাল স্কিলস ফর ক্যারিয়ার ডেভলপমেন্ট” শীর্ষক সেমিনার

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খানসামায় ১৪ বছরের মেয়েকে বিয়ে না দিতে বাবার মুচলেকা, অতঃপর বিয়ে

রাণীশংকৈলে জাতীয় দলের নারী ফুটবলারের বাড়িতে চুরি, অবশেষে তদন্তে ওসি

ঢেপা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই তরুণ

ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে চাল বিতরণ