Monday , 26 June 2023 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে উপজেলার করনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বসির উদ্দীন চৌধুরী বিষু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, জাবরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহের আলী, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে’র উদ্বোধনী খেলায় টাইব্রেকারে দৌলতপুর ইউনিয়ন পরিষদ দল ৩-১ গোলে জাবরহাট ইউনিয়ন দলকে হারায়। টুর্নামেন্টে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “একাডেমিক অ্যান্ড প্রফেশনাল স্কিলস ফর ক্যারিয়ার ডেভলপমেন্ট” শীর্ষক সেমিনার

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ষষ্ঠ ধাপে নিজপাড়া ও ভোগনগর ইউপি নির্বাচনে ১১৩ জনের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্য কথার আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

দিনাজপুরে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম ধাপে ইউপি নির্বাচন: ৩৫৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিনাভোটে পাস ৩১ চেয়ারম্যান

দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে আবার আসছে “ক্যাপ্টেন হুররা”

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের ইট ভাটায় ম্যাজিস্ট্রেটের হানা

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

এবারই প্রথম কোরআন তেলাওয়াতে বিশ্বকাপ উদ্বোধন