Saturday , 10 June 2023 | [bangla_date]

পীরগঞ্জে বৃষ্টির জন্য এস্তেস্কার নামায আদায়

পীরগঞ্জ(ঠাকুরগাও) প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির আশায় ঠাকুরগায়ের পীরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এস্তেস্কার নামায আদায় করা হয়েছে। এস্তেস্কার নামাযের জামাত শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ কওমি ওলামা পরিষদের উদ্যোগে বৃষ্টির কামনায় এস্তেস্কার নামাযে অংশ নেন প্রায় বিভিন্ন বয়শী সহ¯্রাধিক মুসুল্লী। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এস্তেস্কার নামায ও বিশেষ মোনাজাতে ইমামতি করেন পীরগঞ্জ বাজার মসজিদের ইমাম মুফতি মোঃ তমিজ উদ্দীন।
নামাজে অংশগ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা ইকরামুল হক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মাওলানা নুরুজ্জামান সহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থীসহ ধর্মপ্রান মুসুল্লীরা । নামাযে অংশ নিয়ে বৃষ্টির জন্য আলœাহর দরবারে অশ্রæ সিক্ত নয়নে প্রার্থনা করেন মুসুল্লীরা ।
প্রায় দুই মাস ধরে দিনাজপুর,ঠাকুরগাও, পঞ্চগড় জেলা সহ অধিকাংশ এলাকায় কাঙ্খিত কোন বৃষ্টি নাহওয়ায় অসহ্য গরম ও চরম খরার মধ্যে সাধারন মানুষ, পশু-পাখি, গাছ-পালাসহ প্রাণীকুল আজ হুমকির মুখে পড়েছে। তাই এই অনাবৃষ্টি হতে মুক্তি পেতে ধর্মপ্রাণ মুসল্লিরা এস্তেস্কার নামাযে উপস্থিত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাদীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

১৩ ডিসেম্বর বিরলের বহলা ট্রাজেডী দিবস হত্যা করা হয় ৩৯ জন নিরীহ মানুষকে

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা

বীরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা মহিলার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পীরগঞ্জে আড়াই শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

এমবিএসকে’র উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা

দিনাজপুরের ৬টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত যারা

ঠাকুরগাঁওয়ে উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরাক্ষা বিষয়ক সেমিনার