Monday , 5 June 2023 | [bangla_date]

পীরগঞ্জে ভুমিদস্যুদের হাত থেকে সরকারি বিল রক্ষার দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “ভূমিহীনরা মিলাও হাত, ভূমিদস্যুরা নিপাত যাক” এই ¯েøাগানকে সামনে রেখে ভূমিদস্যুদের হাত থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের প্রায় ৩৫ একর আয়তনের ধরধরা নামে একটি সরকারি বিল রক্ষার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ভুমিহীনরা। সোমবার দুপুরে উপজেলার আগ্রাগরিনাবাড়ী ভুমিহীন জনসংগঠনের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। ওই বিলে প্রায় এক ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে মিছিল সহকারে ল্যাংড়া টাউন নামক স্থানে সমাবেশ করেন তারা। এতে বক্তব্য দেন, সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ভূমিহীন জনসংগঠনের নেতা এনামুল হক, অবিনাশ চন্দ্র রায় সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের আগ্রা গরিনাবাড়ি অংশে সরকারি ১ নং খাস খতিয়ান ভুক্ত ৩৩.৪৫ একর জমি রয়েছে। এ অংশ আগ্রা গরিনাবাড়ি ভূমিহীন সংগঠনের ২০৫ টি ভুমিহীন পরিবার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিলের জমি দখল করার পায়তারা করছেন। এতে বাঁধা দেন ভূমিহীনরা। প্রভাবশালীরা ভুমিহীনদের নামে মামলা দেয়া সহ নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। কয়েক দিন আগে দুই জন সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বিলের মাঝে পুকুর খনন করার জন্য এসকে ভেটর মেশিন নামানো হয়। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ না নেয়ায় সে সময় বিলের মাঝে চারটি পুকুর খনন করেন তারা। ভুমিদস্যুদের হাত থেকে বিলটি রক্ষা করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে আ.লীগ নেতার শুভেচ্ছা ও মতবিনিময়

চেয়ারম্যান মাহবুব আলম আর নেই

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

হরিপুরে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অক্সিজেন এর কোরআন মাজিদ বিতরণ

১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ

জ্বালাও পোড়াও অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ সহ সকলকে সজাক থাকতে হবে—-রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন