Wednesday , 28 June 2023 | [bangla_date]

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

পঞ্চগড় প্রতিনিধি \বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার উপর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন তার সেই বিশ্বাস ও আস্থা আমি যেন অক্ষুন্ন রাখতে পারি। আমার দায়িত্ব পালনকালে পঞ্চগড় জেলার সম্মান ক্ষুন্ন যেন না হয় সে বিষয়ে আমি সর্তক থাকবো। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যে যেই রাজনীতি করি না কেন মুক্তিযুদ্ধের চেতনার যে স্পন্দন রয়েছে তা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে আমাদের রুখে দিতে হবে। সাদ্দাম হোসেন বলেন, প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে পঞ্চগড়েও হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী। এ সময় সকল ছাত্রলীগের নেতাকর্মীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও প্রদান করেন তিনি।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন বক্তব্য দেন। পরে পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ

কাহারোলে কান্তজীউ বিগ্রহ নৌবিহারে রাজবাটীর উদ্দেশ্যে যাত্রা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বোদায় করতোয়া নদীর স্রোতে সনাতন ধর্মালম্বীদের বারুনী গঙ্গা স্নান ও বারুনী মেলা

ঠাকুরগাঁওয়ে ‘অদম্য বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

পঞ্চগড় জেলা সিপিবির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম আর নেই

কাহারোলে মাচায় রঙ্গিলা জাতের তরমুজ চাষ

হাবিপ্রবিতে“এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জেলা প্রশাসনের সহযোগিতা পেল দরিদ্র পরিবার

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া এলাকা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল