Tuesday , 27 June 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে কাজি অফিসের জায়গা জবর দখলের অভিযোগ

ফুলববাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রয়কৃত (নিকাহ রেজিষ্ঠার) কাজি অফিসের জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জায়গা ও প্রাণ রক্ষাথে নিরাপত্তা চের্য়ে ফুলবাড়ী থানায় একটি জিডি করেছেন (নিকাহ রেজিষ্টার) কাজি সাইদুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষিপুর বাজারে। কাজি সাইদুল ইসলাম বলেন উত্তর লক্ষিপুর মৌজার ৪৬০ নম্বর দাগে ১০৬ শতক জমি তার শশুর আব্দুল ওহাব ও তার শাশুড়ি শাহেদা বেগম খরিদ করেন। এরপর ১০৬ শতকের মধ্য থেকে ৭৫ শতাংশ জমি সড়ক ও জনপদ হুকুম দখল করে। বাকি ৩১শতাংশ জমি তার স্ত্রীরা তিন বোন হাবিবা খাতুন, মাহবুবা খাতুন ও মনিরা খাতুন বাড়ী-ঘর নির্মান করে বসবাস করছেন, এরেই মধ্যে তিনি খয়েরবাড়ী ইউনিয়নের নিকাহ রেজিষ্টার হিসেবে নিয়োগ পাওয়ায়, সেখানে কাজি অফিস (নিকাহ রেজিষ্টারের কার্যলয়) স্থাপন করছেন। কিন্তু তারেই প্রতিবেশি আত্ময়ি রফিক উদ্দিনের ছেলে নজরুল ইসলাম জোর পূর্বক তার ক্রয়কৃত জমি জবর দখল করার চেষ্ঠা করছে, এবং জোর পূর্বক তার জমিতে খড়ের গাদা বসিয়েছেন। তিনি নিরাপত্তা চেয়ে ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন। যার জিডি নং ১২০৫ তাং ২৪-০৬-২০২৩।
এ বিষয়ে নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা জমি তাদের নিজ নিজ দখলে রয়েছে, বিষয়টি ভুলবুজা-বুজি হয়েছে। কাজি সাহেবের সাথে পারিবারিক আপোষ করে নিবেন বলে তিনি জানান।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন জিডিটি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিরলে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯-১০ এর মধ্যে ওঠানামা করছে হাড়কাঁপানো শীত, শৈত্যপ্রবাহ

হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

আটোয়ারীতে উপজেলা আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

ভুক্তভুগী পরিবারের সংবাদ সম্মেলন ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কাহারোলে আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বোদায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১ আহত – ৯ জন

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক ফলোআপ মিটিং