Wednesday , 28 June 2023 | [bangla_date]

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণেন কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, এই ছাত্র সংগঠনটি দেশ ও জাতির কল্যাণে সব সময় নিজেদের জীবন বাজি রেখে দেশের মানুষের পাশে দাড়িয়েছে। দেশের চরম সংকটের সময় এদেশে ছাত্র সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ বিনিমাণে কাজ করে যাচ্ছে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি গতকাল সোমবার বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলার ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম সাবুলের সভাপতিত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সংবর্ধনা ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামা সুজা, সাবেক ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিক তেনজিন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ। উল্লেখ্য যে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর এই প্রথম সাদ্দাম হোসেন তার নিজ জ্ন্মভুমি পঞ্চগড় জেলার বোদা পৌরসভার সাতখামার গ্রামে আগমন উপলেক্ষ বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বেরে একটি বিশাল সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই সংবর্ধনা ও আলোচনা সভায় রংপুর বিভাগের ৮টি জেলার ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে আহত দুই

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

দিনাজপুরে যুবলীগের বৃক্ষরোপন কর্মসুচি

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

রাণীশংকৈলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —- সাবেক সাংসদ ইমদাদুল হক