Saturday , 10 June 2023 | [bangla_date]

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনকে বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ জুন (বৃহস্পতিবার) রাত ৯টায় বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডে এ সংবর্ধনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক। এসময় বিদায়ী ইউএনও পরিমল কুমার সরকার ও নবাগত এসিল্যান্ড মুরাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও পরিমল কুমার সরকার, নবাগত এসিল্যান্ড মুরাদ হোসেন, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স, ওসি সুমন কুমার মহন্ত, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার অপু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, থানার সেকেন্ড অফিসার (এসআই) এরশাদ মিঞা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, সিনিয়র সাংবাদিক ডা: নুরল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক এম আই তামিম, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সাংবাদিক নেতা যথাক্রমে আবু তাহের, জাকিরুল ইসলাম, আব্দুল কাফি, জাহিনুর ইসলাম, একলাছুর রহমান, মিজানুর রহমান, নূর মোহাম্মদ, মাহমুদুল হক মানিক, নূরে আলম সিদ্দিকী নূূর প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লিচুর গুটিতে ছেয়ে গেছে লিচু বাগান, কিন্তু তাপদাহে ফলন শঙ্কায় চাষী

পীরগঞ্জে চট্টগ্রাম বন্দর ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

শেখ হাসিনার হাসির সাথে কৃষকের হাসি এবার একাকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা আদায়

বীরগঞ্জ পাবলিক লাইব্রেরী” ও “হামরা বীরগঞ্জিয়া” কর্তৃক ইফতার মাহফিল

পঞ্চগড়ে গণ-ধর্ষ-ণের অভিযোগে ৬ আসামীর যাবজ্জীবন কা-রাদ-ন্ড

নিজ মেয়ের বাল্যবিয়ে দিয়ে কারাগারে ইউপি সদস্য-বাবা