Saturday , 24 June 2023 | [bangla_date]

বীরগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার ‘র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল সালাম সরকার, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নুরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক জয়ন্ত কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রুবেল, তাঁতীলীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদসহ , পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন রমজান মাস চিন্তা করে খাদ্যদ্রব্যে ১০ শতাংশ ভ্যাট কমিয়েছেন শেখ হাসিনা – বাণিজ্যমন্ত্রী

এইচকে অণুজীব সার প্রকল্পের উদ্বোধন

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

বীরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাবের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে ফলমুল ও খাদ্য বিতরণ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন !

ঠাকুরগাঁও জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন !

নবাবগঞ্জে টপলেডি পেঁপে চাষে লাখপতি মোকলেছুর

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত