Saturday , 10 June 2023 | [bangla_date]

বীরগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সলামান সানী গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪টি সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মো.সোলেমান সানী (৪৫) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন-২০২৩) গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। মো.সলামান সানী উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া বটতলী আব্দুল করিমের গ্রামের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত সানি ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগী পালনে আকর্ষনীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে টার্কি মুরগীর প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করে। উদ্দোগক্তাদে কাছে টার্কি মুরগী দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয় সানি। পরবর্তীতে মেয়াদ শেষে ওই সব উদ্যোগক্তাদের নিকট হতে পালিত মুরগী নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানীর চেয়ারম্যান ও মহাব্যাবস্থাপক সহ অন্যান্যরা গাঁ ঢাকা দেয়। তাঁর বিরুদ্ধে ৪টি সাজাপ্রাপ্ত মামলাসহ ১২ টি মামলা রয়েছে। মো. সলামান সানী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এএসআই হফিকুল ও মোহম্মদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালত সোর্পদ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে এই প্রথম জয়নাল আবেদীন মিলনায়তনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করন সম্মেলন অনুষ্ঠিত হয়

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

খোরশেদ আহ্বায়ক, রুহুল সদস্য সচিব পীরগঞ্জে ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের আহবায়ক কমিটি গঠন

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ১৫ জন গুণীশিল্পী

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতকটি

২/৩ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

বিরলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন

ঠাকুরগাঁও -১ আসনের স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন আবার তাহমিনা আখতার মোল্লা