Tuesday , 13 June 2023 | [bangla_date]

বীরগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, ডাঃ সৈয়দ সাব্বিরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। পরিশেষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন এর উপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ সভার পরে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এর আয়োজনে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে বেল্ট প্রদান

বীরগঞ্জে প্রখ্যাত নাট্যকার গনেশ দাসের দুর্দিনে পাশে নেই কেউ

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

পীরগঞ্জে ঢেউ টিন ও অনুদানের চেক বিতরণ

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

খানসামায় ১৪ বছরের মেয়েকে বিয়ে না দিতে বাবার মুচলেকা, অতঃপর বিয়ে

নারী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

পঞ্চগড়ে ৭৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত