Wednesday , 28 June 2023 | [bangla_date]

বীরগঞ্জে দিন্যব্যাপী অ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ জুন-২০২৩) সকাল ১০টায় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে বীরগঞ্জ সোস্যাল মোটিভেশন সার্ভিস আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, টিম বিল্ডিং ও লিডারশিপ বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। বীরগঞ্জ সোস্যাল মোটিভেশন সার্ভিসের সভাপতি মি. কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহম্মেদ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার আবু তাহের, বীরগঞ্জ সোস্যাল মোটিভেশন সার্ভিসের নির্বাহী পরিচালক দীপংকর বর্মন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ দোলোয়ার হোসেন, সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, বীরগঞ্জ, দিনাজপুর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঝর্না রায়, সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল,পীরগঞ্জ, ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ তাজনীন বেগম।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে টেকসই উন্নয়ন অভিষ্ট ২০৩০এর ১৭টি লক্ষ্যমাত্রার উপর টক শো ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সেমিনারে ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং আদিবাসী নৃত্য অনুষ্ঠানের মধ্যেদিন অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার

আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

বালিয়াডাঙ্গীতে বেড়েছে অস্বাভাবিক মৃত্যু, ৩ সপ্তাহে ৬ জনের মরদেহ উদ্ধার

বালিয়াডাঙ্গীতে বেড়েছে অস্বাভাবিক মৃত্যু, ৩ সপ্তাহে ৬ জনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও ৮ দফা দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ

২ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে ২০ জন আহত! ভ্যাকসিন সংকট!!