Saturday , 3 June 2023 | [bangla_date]

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: ” দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক জিন্দাবাদ ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ১১৬৭রোজি: মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির আয়োজনে দীর্ঘ ১৩ বছর পর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন-২০২৩) বেলা ১২ টায় বীরগঞ্জ সরকারি কলেজে সংলগ্ন স্থানে বিশেষ সাধারণ সভায় দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক সড়ক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি ও দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা,সাংগঠনিক সম্পাদক শাহবুব আলম,সিনিয়র সহ-সভাপতি এনামুল হক,সহ-সভাপতি আলহাজ্ব তয়েব আলী,কোষাধ্যক্ষ আব্দুল সামাদ,সড়ক সম্পাদক আনারুল ইসলাম, কার্যাকারী সদস্য আকালু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহম্মেদ আলী,যুগ্ম সম্পাদক মানিক চক্রবর্তী সহ-সভাপতি বেলাল হোসেন,সহ-সভাপতি দ্বীন ইসলাম মাঝি, জাহিরুল ইসলাম,মামুনুর রশিদ,আব্দুল মতিন,গনেশ দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না। বিশেষ সাধারণ সভা শেষে মো.শহিদুল ইসলাম কে সভাপতি ও আহম্মেদ আলীকে সম্পাদক করে ২০ বিশিষ্ট বীরগঞ্জ ষ্ট্যান্ড কমিটির ঘোষণা দেন প্রধান অতিথি ফজলে রাব্বি।
জেলা নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় মটর পরিবহন শ্রমিকদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করবে সেইসাথে বীরগঞ্জ ষ্ট্যান্ডের আগামী কমিটি হবে সাহসী,দক্ষ ও যোগ্য নেতৃত্বে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন

পীরগঞ্জে পৌরএলাকায় বাড়ি বাড়ি নারকেল গাছ পৌঁছে দিচ্ছেন নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

বিরলে বিএনপি’র আনন্দ মিছিল ও লিফলেট বিতিরণ

ঠাকুরগাঁওয়ে ভূমি বিষয়ক মতবিনিময় সভা

বীরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে আমিষের চাহিদা পুরন করে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হচ্ছে

খানসামায় ১৪ বছরের মেয়েকে বিয়ে না দিতে বাবার মুচলেকা, অতঃপর বিয়ে

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা