Thursday , 15 June 2023 | [bangla_date]

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর ) প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (১৫ জুন -২০২৩) সকালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা ‘ এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ এর সঞ্চালনায় মাদকদ্রব্য অপব্যবহার রোধেল্পে করণীয় শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মুসতা হাসান বিল্লাহ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি।
কর্মশালায় বক্তাগণ বলেন, মাদকের অপব্যবহার এবং চোরাচালান রোধে জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যুগপৎ কাজ করে যাচ্ছেন। এছাড়াও সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করার কার্যক্রম চলমান রয়েছে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় গুনগত মানের চা উৎপাদন নিয়ে উস্মুক্ত আলোচনা, ক্ষুদ্র চা চাষী,শ্রমিক,বাগান মালিক ও ফ্যাক্টরি মালিকদের অংশগ্রহণ

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে  পাট বীজ ও রাসায়নিক সার

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে এতো উন্নয়নের প্লাবন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্টি গর্তের পানিতে ডুবে শিশু মুশফিকের অকাল মৃত্যু

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ২ মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন

সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে মাধ্যমিক শিক্ষার্থীদের