Saturday , 17 June 2023 | [bangla_date]

বীরগঞ্জ উপবৃত্তি সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এর আয়োজনে ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির বাস্তবায়নে দিনব্যাপী এ উপবৃত্তি বাস্তবায়ন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ছিলেন,প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (প্রশাসন) আশ্রাফুল মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল আখতার। প্রশিক্ষণে উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও টি মাদ্রাসার প্রধানসহ তথ্য ও প্রযুক্তিতে (আইসিটি)দক্ষ শিক্ষক অংশ নেন। অংশগ্রহণকারীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সরকার কাদের উপবৃত্তি দিচ্ছে, কারা কারা উপবৃত্তির আওয়ায় পড়ে? কিভাবে উপবৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করবে, কেনো উপবৃত্তি দেওয়া হয়সহ উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার মান বৃদ্ধিতে ও সবাইকে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সরকারের কি কি পদক্ষেপ আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

নতুন উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক টেকশই উন্নয়নের ধারাকে বজায় রাখতে উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলা হবে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুই শিক্ষক আটক

দুদিনের ব্যবধানে ৫০ টাকা  বেড়েছে কাঁচামরিচের দাম

দুদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

১০০ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি  পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের  পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে: জিএম কাদের