Friday , 23 June 2023 | [bangla_date]

বোচাগঞ্জে সৌখিনতা থেকে দুম্বার খামার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরে বোচাগঞ্জে সৌখিনতা থেকে মরুভুমীর প্রাণী দুম্বার খামার গড়ে তুলেছেন বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী ও দুম্বা খামারের মালিক আলহাজ¦ আব্দুল হান্নান। তিনি বলেন, মূলত সৌখিনতা থেকেই এই দুম্বার খামার গড়ে তোলা হয়েছে। তবে এটিকে বাণিজ্যিক ভাবে না নিলেও প্রতি বছর কোরবানীর সময় কেউ দুম্বা কোরবানী দিতে চাইলে তিনি দুম্বা বিক্রি করেন।
গত কয়েক বছর পুর্বে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা এনে আলহাজ¦ আব্দুল হান্নান পরম যতেœ লালন পালন করেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। মরু অঞ্চলের প্রাণী দুম্বা সঠিক ভাবে পরিচর্চা করলে যে কোন দেশে যে কোন জায়গায় খামার করে স্বাবলম্বি হওয়া সম্ভব। বোচাগঞ্জ উপজেলার আলহাজ¦ আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাসপাড়ায় গড়ে ওঠা মেসার্স জহুরা ইন্ড্রাষ্ট্রিজের তত্বাবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত খামারটি এক নজর দেখার জন্য প্রতিদিনই দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা ভীর করছেন।
দুম্বার খামারে নিয়োজিত কেয়ারটেকাররা জানায়, তারা প্রতিদিন দুম্বাকে নেপিয়ার ঘাস, ভুসি, ডাল, ছোলা খাবারের জন্য দেন। স্বভাবে এরা খুবই শান্ত প্রকৃতির এজন্য তত্বাবধান করতে তেমন কোন বেগ পেতে হয়না। মরুভুমির প্রাণী হলেও এই প্রকৃতিতে তারা বেশ স্বাচ্ছন্দে বেড়ে উঠছে।
বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যে কোন পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিক ভাবে নিতে পারেন। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমি খামার হিসেবে নজর কেড়েছে।
দুম্বা খামারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তিনি শখের বশতঃ দুম্বা গুলো লালন পালন করেছেন। পরবর্তীতে এটির পরিধি বাড়িয়ে একটি খামারে পরিণত করেছেন। ইচ্ছে করলেই যে কেউ আমার খামারের দুম্বা কোরবানীর জন্য ক্রয় করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন এক একটি দুম্বা প্রায় লক্ষাধীক টাকায় বিক্রি হতে পারে । গত বছরও এই খামার থেকে দুম্বা কোরবানীর জন্য বিক্রয় করা হয়েছিল। তবে দুম্বার খামারটিকে তিনি বাণিজ্যিক ভাবে না নিলেও সৌখিনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌরসভার উদ্যোগে সুধী সমাবেশ

বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ —বোচাগঞ্জ ও বিরলে নৌ প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে -তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক

রাণীশংকৈলে জাল টাকাসহ আটক-১

মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খানসামার আলু

পীরগঞ্জে স্বপ্নের গ্রামের বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হাসপাতালে

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা ইপিআই সুপারিনটেনডেন্ট লাবু