Saturday , 24 June 2023 | [bangla_date]

বোদায় আনসার ও ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা আনসার ও ভিডিপি
কার্যালয় এর পক্ষে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার
(২২জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান
ও বৃক্ষ মেলা ২০২৩ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
মহাপরিচালক মহোদয়ের বৃক্ষরোপন অভিযানের উদ্বোধনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ
কার্যক্রম শুরু করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোট ২০২০০ টি গাছের চারা
রোপণের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার ২৩০ টি গাছের চারার
মধ্যে বোদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৫ টি,ময়দানদিঘী আনসার
ভিডিপি ক্লাবে ১০টি ও বেংহারি আনসার ভিডিপি ক্লাবে ১০ টি সহ
সর্বমোট ৩৫ টি গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা
আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনিশ চন্দ্র মুনি, উপজেলা প্রশিক্ষক মোঃ সুমন
মিয়া ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা/দলনেত্রী ও কমান্ডারগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানালেন ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ

বীরগঞ্জে আধুনিক গণ-সৌচাগার নির্মাণের উদ্বোধন

বীরগঞ্জে এতিমখানা উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ

হরিপুরে পিতার জানাযা দিতেগিয়ে পুত্রের বাড়িতে চুরি !

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়