Thursday , 1 June 2023 | [bangla_date]

বোদায় ৮ দফা দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের স্মারকলিপি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ সব হাতে কাজ চাই,সব মুখে ভাত চাই এই ৮ দফা দাবীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ) এর সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল,সভা ও ইউএনও’র মাধ্যমে অর্থ মন্ত্রী বরাবরে দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়েছে। সব হাতে কাজ চাই,সব মুখে ভাত চাই,জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের শতকরা ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ,নিত্যপণ্যের দাম করানো দিনমজুরদের সারা বছর কাজ ও আর্মি রেটে রেশন,বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের মাসে ন্যুনতম ১০ হাজার টাকা ভাতা,বিএডিসির মাধ্যমে সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরণ উৎপাদন খরচে কৃষকদের সরবরাহ করাসহ ফসলের ন্রায্যমুল নিশ্চিত করা,এনজিও ঋন ও মহাজনী সুদী কারবার আইন করে নিষিধ করে সহজ শর্তে স্বল্পসুদে জামানত ছাড়া কৃষক-ক্ষেতমজুরদের ব্যাংক ঋন প্রদান,সরকারি দপ্তর সমুহে দুর্নীতি ও হয়রানী বন্ধ করা,সমতল ও পাহাড়ের আদিবাসিদের কনভেনশনাল মালিকানার রীতি অনুযায়ী জমির অধিকার ও শান্তিপুর্ন ভাবে বসবাস নিশ্চিতসহ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আগ্রাসন বন্ধকরা এবং সমুদ্র থেকে জেগে ওঠা চর ও খাস জমি প্রকৃত ভুমিহীনদের মাঝে বরাদ্দ করার দাবীতে বোদা বাজার ধানহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে এক সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠিত সভায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ তরিকুল আলম,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুনির ও সংগঠক অতুল চন্দ্র শর্মা বক্তব্য রাখেন। পরে ইউএনও’র মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রামনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান

বোচাগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত

ভেঙে যাওয়ার ৬বছর পার হলেও সেতুটি পুনর্র্নিমাণ হয়নি

চিরিরবন্দরে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে দূর্ভোগ

হাবিপ্রবির ভিসির “প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ” অ্যাওয়ার্ড লাভ

ঠাকুরগাঁও শহরের গাছে পাখিদের গ্রাম

কবরস্থান থেকে কঙ্কাল চুরির মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার, বীরগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী হিটলারকে ৩১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাইডেনের জয়ে রাজপথে জনতার উল্লাস