Tuesday , 20 June 2023 | [bangla_date]

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি \
দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
গতকাল মঙ্গলবার বেলা ৩টায় খনি এলাকাবাসীর জন্য সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোম খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।

মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
পরে সদ্য এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার অংশ হিসেবে অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের হাতে চলতি জুন মাসের আর্থিক সহায়তার অর্থও প্রদান করা হয়।

উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। জিটিসি চ্যারিটি হোমে ১জন পুরুষ ও ১জন মহিলা অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৩০/৪০জন রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন। খনি এলাকায় সামজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

বীরগঞ্জে টিসিবি পণ্যের বিতরণ উদ্বোধন

গত চারদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

ইতিহাস গড়লো আলুর মূল্য !

করোনা পরিস্থিতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বিরলে ভ্রাম্যমান ডিম, মাংস ও দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী ও বিএনপি জোটের নৈরাজ্যের প্রতিবাদে আটোয়ারী আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে দারিয়াপুর আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

বোচাগঞ্জের দাসপাড়ায় আগুন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

সকলকে সাথে নিয়ে উন্নয়মূলক কাজ করে যেতে চাই- পৌর কাউন্সিলর আহাম্মদ আলী

ঠাকুরগাঁও পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার