Wednesday , 7 June 2023 | [bangla_date]

মহিলা পরিষদের বৃক্ষ রোপণ কর্মসূচীতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত সাধ্য মতো গাছ লাগানো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে‘সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের পাটুয়াপাড়ায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম-এর সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের পরিবেশ রক্ষায় গাছপালার ভ‚মিকা অপরিসীম। প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল। এক কথায় বৃক্ষ ছাড়া পৃথিবীতে জীবজগত অকল্পনীয় ব্যাপার। পরিবেশ রক্ষায় বৃক্ষের ভ‚মিকা ব্যাপক। বৃক্ষ বাতাসে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বক্তারা আরও বলেন, বর্তমানে আমরা যে পরিবেশ সংকটে ভুগছি তার জন্য আমরাই দায়ী। তাই এ সংকট থেকে মুক্তির জন্য প্রত্যেকেরই কিছু করণীয় আছে। নগরায়ন, শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ ইত্যাদির ফলে পরিবেশ সংকট বেড়েই চলেছে।
এ ক্ষেত্রে বৃক্ষ সবচেয়ে গুরুত্বপ‚র্ণ ও কার্যকর ভ‚মিকা পালন করতে পারে। তাই প্রত্যেকের উচিত বৃক্ষপোণের মৌসুমে বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় সাধ্য মতো গাছ লাগানো। তবেই পরিবেশ ভালো থাকবে। ভালো থাকবে আমাদের জীবন ও স্বাস্থ্য।
বৃক্ষ রোপণ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, রওশন আরা, মিনতি ঘোষ, নুরননাহার নিলু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, প্রচার সম্পাদক জেসমিন আরা, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, সদস্য রোকসানা বিলকিস, রেহেনা বেগম, সিবানী উড়াও, আয়েশা বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী

পীরগঞ্জে নর্থপয়েন্ট স্কুল এন্ড কলেজে প্লে-পঞ্চম শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিজয়ের ফুল নৈশ বিদ্যালয়ের উদ্বোধন

রাণীশংকৈলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনে দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন

চিরিরবন্দরে গরুর দাম কমে যাওয়ায় বিপাকে মালিক-খামারিরা

দিনাজপুরের ট্রাকের ধা’ক্কায় ভ্যানচালক ও যাত্রী নি’হত

লকডাউনে চলছে হরিপুর সাব-রেজিষ্ট্রার অফিস, নেই কোনো সামাজিক দুরুত্বের বালাই

বীরগঞ্জ ঢেপা নদী থেকে ভাসমান ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বীরগঞ্জ কৃষি অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রে চালু হয়েছে ‘কিয়স্ক’ মেশিন