Friday , 23 June 2023 | [bangla_date]

রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোচের ধাক্কায় আল আমিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসময় আরও দুইজন আহত হয়েছেন ।
তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার
পাটগাঁও এলাকায় রাণীশংকৈল -পীরগঞ্জ
মহাসড়কে রাজ পরিবহনের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজ পরিবহনের একটি কোচ ধাক্কা দেয়। এসময় আল আমিন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে আল আমিন মারা যান।

নিহত আল আমিন বাঁচোর ইউনিয়নের আমজুয়ান এলাকার বেলাল হোসেনের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪২) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৯)।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ঘাতক রাজ পরিবহনের কোচটিকে পীরগঞ্জ উপজেলায় আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ছাদ বাগানে হাজারি লেবু চাষ

বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা- শিশু নিহত

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী  মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বীরগঞ্জে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের মাসিক মিটিং অনুষ্ঠিত

বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ