Tuesday , 27 June 2023 | [bangla_date]

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মঙ্গলবার (২৭জুন) দুপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রির মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরজন মুমূর্ষ অবস্থায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, পৌরশহরে কলেজ পাড়ার চুন্নু কর্মকারের বাড়িতে ইলেকট্রিশিয়ান ও টাইলস এর কাজ করছিল ৪ জন শ্রমিক। কাজের ফাঁকে ঘরের ছাঁদে উঠে রড় দিয়ে পাঁকা আম পারছিল। এসময় রাস্তার উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রি রাণীভবানীপুর গ্রামের অমেনের পুত্র সন্তোষ (১৮) মারা যায়। একইগ্রামের রবেন চন্দ্রের পুত্র শিশনার্থ (২০) আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি হয়েছে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি । এস,আই এরশাদ আলীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে সে এলেই প্রকৃত তথ্য জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড়ে পামনদী সেচ প্রকল্পের সুবিধাভোগিদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বোচাগঞ্জ শিক্ষক কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আনোয়ার চেয়ারম্যান ও শরিফুল সম্পাদক

পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

পীরগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক গানের জন্য শিল্পী প্রয়োজন

মুখরোচক হিসেবে জনপ্রিয় হচ্ছে তুঁত ফল

তেঁতুলিয়ায় প্রকাশ্যে ভিটাবাড়ির  গাছ কেটে চুরির চেষ্টা

তেঁতুলিয়ায় প্রকাশ্যে ভিটাবাড়ির গাছ কেটে চুরির চেষ্টা