Monday , 5 June 2023 | [bangla_date]

রাণীশংকৈলে শিশুশ্রম সংক্রান্ত তথ্য শেয়ার ও সচেতন মূলক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ৫জুন সোমবার রাণীশংকৈল উপজেলা হলরুমে,‘‘শিশু শ্রম সংক্রান্ত তথ্য শেয়ার ও সচেতনতা মুলক কর্মশালা’’সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, বিশেষ অতিথি ওসি (তদন্ত) মহসিন আলী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ। উক্ত সভায় এসডিও-সিএলএম এস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল স্বাগত বক্তব্য বলেন-শিশু শ্রম সংক্রান্ত তথ্য তুলে ধরেন ও চলমান অগ্রগতি গুলো নিয়ে আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানজার খায়রুল আলম, সিএলএম এস প্রকল্পের ম্যানেজার আকলিমা বেগম, আনোয়ার হোসেন উপজেলা যুব উন্নয়ন অফিসার, বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশু শ্রম বন্ধ করতে হবে। ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের অন্যতম কারন হচ্ছে পরিবারের অভাব। সরকারি ও বেসরকারি ভাবে যদি শ্রম জীবি পরিবারের জন্য ভাতার ব্যবস্থা করা যেত তাহলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম কমে যেত। দেশের সরকার যুবউন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনারা আমাকে তালিকা তৈরি করে দিবেন। আমি শ্রমজীবি পরিবার গুলোকে অগ্রাধিকার দিব। শিশু শ্রম আগের তুলনায় অনেকটা কমে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টানা ৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

ইমাম প্রশিক্ষণ একাডেমির মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না-তাদের সেবা দিয়ে থাকে

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি

বিজয় অর্জনে রাণীশংকৈল ছাত্র শিবিরের শুকরিয়া আদায়

কাহারোলে পাটের দাম ভালো

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে কাগজে কলমে আশ্রয়ন প্রকল্প, বাস্তবে পরিত্যক্ত ঘর