Friday , 23 June 2023 | [bangla_date]

রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কৃষক ৪৬ বছরের জাহাঙ্গীর আলমের
বাড়ি ইউনিয়নের মহেষপুরে। তিনি ওই গ্রামের মৃত জমশেদ মোড়লের ছেলে।

জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা জানান,শুক্রবার দিবাগত রাত ১২ টার পরে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে
এ সময় তারা দ্রুত জাহাঙ্গীর আলমকে
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
হাসপাতালে নিলে রাত ৩ টার দিকে
কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জিতেন্দ্র নাথ বলেন, ‘মহেষপুর এলাকার কৃষক ও স্হানীয় মসজিদের ইমাম
জাহাঙ্গীর আলম সাপে কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।’

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, কৃষক
জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক তাকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাবুল সভাপতি নিরঞ্জন সম্পাদক পীরগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে একদিনের ব্যবধানে একই গ্রামে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু

বোচাগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অাইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

গু,লিবিদ্ধ রশিদের পরিবারকে মন্ত্রীপরিষদ বিভাগের সহায়তা

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্য

বালিয়াডাঙ্গীতে “দৈনিক যায়যায়দিন” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হিলি সীমান্তের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

ঠাকুরগাঁওয়ে বিজিবির রংপুর রিজিয়নের আন্ত: ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ফুলবাড়ি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ