Monday , 12 June 2023 | [bangla_date]

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অনিয়ম ও চিকিৎসায় অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে ‘রানীশংকৈলের সর্বস্তরের জনগন ‘ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুমন পাটোয়ারী, উপজেলা আ’লীগ নেতা তারেক আজিজ,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তামিম হোসেন, যুবলীগ নেতা ফারাজুল ইসলাম,শ্রমিক নেতা আব্দুল মান্নানসহ অনেকে।
বক্তারা বলেন,চিকিৎসার অব্যবস্থাপনার শিকার গত রোববারের সড়ক দুর্ঘটনার রোগী গণেশ বসাক। চিকিৎসা নিতে গিয়ে জরুরী বিভাগের চিকিৎসক ফিরোজ মাহমুদের উদ্বত আচরন ও এ্যাম্বুলেন্সের চালক না থাকায় সময়মত রোগীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর না নিতেই পারায় গণেশ মারা গেছেন দাবী করে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক ফিরোজ আলম দীর্ঘ ১যুগ ধরে একই কর্মস্থলে রয়েছে তার কেন বদলী হয় না, তা আমরা জানতে চাই?তারা আরো বলেন, বিদ্যুৎ গেলে স্বাস্থা কমপ্লেক্স অন্ধকার হয়ে থাকে বছরের পর বছরজেনারেটর ঠিক হয় না। জরুরী বিভাগে মেডিকেল চিকিৎসকের বদলে সেকমোরা চিকিৎসা দেয়। কখনো কখনো মেডিকেল চিকিৎসকদের ফোন করে ডেকে নিয়ে চিকিৎসা নিতে হয়। এসবের কিছুই দেখে না স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বক্তারা দাবী করে বলেন, অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম অব্যবস্থাপনা ও বিভিন্ন বাজেট বরাদ্দের কাজ সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাইয়ে একটি তদন্ত কমিটি করে তদন্ত করা হোক। অবিলম্বে আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক ফিরোজ আলম ও জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফিরোজ মাহমুদের অপসারনের জোর দাবী জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সেতাবগঞ্জ চিনিকলে প্রতিবাদি ফটক সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের শহীদ রাহুল স্মরণে হাবিপ্রবিতে শোক ও আলোচনা সভা

সরকারি ঘর পেয়ে খুব খুশি হয়েছি,আর ঝড়-বৃষ্টির ভয় নাই শান্তিতে ঘুমাতে পারবো

রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা

পীরগঞ্জ গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাণীশংকৈলে গমের জায়গা নিচ্ছে ভুট্টা ও সরিষা

৪ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের প্রথম জেলা হিসেবে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হচ্ছে পঞ্চগড়

ঠাকুরগাঁওয়ে বাবার হাতে আড়াই বছরের শিশু খুন

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ