Wednesday , 7 June 2023 | [bangla_date]

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
রোববার বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্যে মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এমন ঘটনা ঘটাবেন এটা কল্পনাও করা যায় না। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যে অশ্লীল বাক্য ও অঙ্গভঙ্গি করেছেন তারই সহকর্মীর সাথে সেটা খুবই লজ্জাস্কর ও দুঃখজনক। মহিলা পরিষদ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যয় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চায়। তিনি আরও বলেন, শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন, ভাষার ব্যবহার এগুলো যৌণ হয়রানীমূলক। এই শারীরিক অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহারের মাধ্যমে ইভটিজিং এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে এর পরিধি আরও ভয়াবহ হবে বলে আমরা মনে করি। তাই মহিলা পরিষদ শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত যৌণ হয়রানীমূলক কর্মকান্ডে নিরবে ঘটে চলেছে এগুলোরও তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি জেলা শাখার আহবায়ক মো. সফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, গ্রæপ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, গ্যালারী ষড়ংয়ের প্রতিষ্ঠাতা রাজিউদ্দিন চৌধুরী ডাবøু, মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য মিতালী রায়, রোকসানা বিলকিস, শুক্লা কুন্ডু, মিনতি এক্কা, সিবানী উড়াও প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পিপিআর রোগের টিকা কার্যক্রম

লাবীব মডেল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে ইএসডিও-এডুকো প্রকল্পের মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে আওয়ামীলীগের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হলো

বে-সরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন বোচাগঞ্জে তরুন ছাত্রনেতা সিফাত

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত

বোচাগঞ্জে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করায় থানায় পিতার অভিযোগ

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নির্ভয়ে নির্বিঘ্নে রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প