Wednesday , 21 June 2023 | [bangla_date]

সফল খামারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এডিসি (শিক্ষা) স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করে যাচ্ছে। আর এটার অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কৃষি, মৎস্য ও প্রাণিজ সম্পদের উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এমবিএসকে।
২১ জুন বুধবার এমবিএসকে বালুবাড়ী তাদের নিজস্ব মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) বালুবাড়ি দিনাজপুরের আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণি সম্পদ খাত) এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ খাতের ৬ জন খামারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রতিজনকে দুই হাজার টাকা প্রাইজ মানি প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এমবিএসকে’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মোঃ খালেদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র ঋণ কার্যক্রমের প্রধান ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফ আলম। অনুষ্ঠানে কৃষি বিষয়ক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন এমবিএসকে’র উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, মৎস্য’র উপর আলোচনা করেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক পুরবী রায় এবং প্রাণি সম্পদ নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ গোলাম কিবরিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ রায়হান আলী, মোঃ আবু সুফিয়ান ও ডাঃ মোঃ রাশেদ আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ ইউনিটের ফোকাল পার্সন আব্দুল হাকিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-২

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা

তিলকপুর রেল ষ্টেশনে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যূত ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সীমাহীন দুর্ভোগে যাত্রীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাহারোলের কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর এষ্টেটের জমিতে মসজিদ পুনঃনির্মান বন্ধ রাখার নির্দেশ-জেলা প্রশাসক

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে  ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৩বছর পর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৯২ব্যাচের পুর্নমিলনী ও সম্মাননা প্রদান

দিনাজপুরে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরনকালে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের ভুমিকা অপরিহার্য