Friday , 16 June 2023 | [bangla_date]

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জের বাংলা নিউজ ২৪ ডট কম ও ৭১ টেলিভিসনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও টিভি ক্যামেরা পার্সনরা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে প্রেসক্লাবের আয়োজনে এই মানবন্ধন করে দিনাজপুরের সাংবাদিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নাদিমের হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবী জানান। এছাড়াও এ ঘটনায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
নাদিমসহ সকল গনমাধ্যম কর্মী হত্যার দ্রæত বিচার দাবি করেন তারা। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়েছে।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক আবুল কাসেম, মুর্শেদুর রহমান, ফখরুল ইসলাম পলাশ, রাজিউর রহমান রাজু, এমদাদুল হক, আজহারুল আজাদ জুয়েলসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত কর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে

বীরগঞ্জে দিনব্যাপী কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জে এলজি বাটারফ্লাই শোরুম উদ্বোধন

পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল মালবেরি চাষে সফলতা

নারীদের শক্তিশালী করতে কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আসমত উল্লা সভাপতি ও সপিয়ারকে সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপার নতুন কমিটি

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

শহীদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন

বীরগঞ্জে কোটি টাকার নিয়োগ বানিজ্য বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন