Friday , 9 June 2023 | [bangla_date]

সীমানা পিলার মেরামতের কাজ দেখতে ভারত গেলেন ৬ কর্মকর্তা

হাকিমপুর প্রতিনিধি\ বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সীমান্তের সীমানা পিলার পুনর্র্নিমাণ ও মেরামত কাজ পরিদর্শনের উদ্দেশে তিন দিনের সরকারী সফরে ভারতে গেছেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতে যায়।
হিলি চেকপোস্টে পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক ড. রেশমি কামালসহ অন্যান্য কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রতিনিধি দলটিকে সঙ্গে নিয়ে ভারতীয প্রতিনিধি দলটি যৌথভাবে সীমান্ত পরিদর্শনের জন্য ভারতে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে রয়েছেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যুগ্ম সচিব এম এম আরিফ পাশা, উপপরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিযা ও মো. আশরাফুল হোসেন। ভারতীয প্রতিনিধি দলে রয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী পরিচালক সুমি বিশ্বাস, চার্জ কর্মকর্তা বিদেশ নাইযা, সহকারী চার্জ কর্মকর্তা কুশদিরাম দাশ, সার্ভেযার তপন কুমার।
প্রতিনিধি দলের সদস্য জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম বলেন, ‘দিনাজপুর ও জযপুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার পরিদর্শন করা হবে। যৌথভাবে পরিদর্শন শেষে আগামী ১০ জুন একই পথে ভারত থেকে দেশে ফিরে আসবে প্রতিনিধি দলটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা আদায়

​‘খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে’

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল বাবুর ইন্তেকাল

দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষে ঈদ উপহার বিতরণ

বোচাগঞ্জে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

আটোয়ারীতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও স্বাগত মিছিল