Friday , 9 June 2023 | [bangla_date]

সেতাবগঞ্জ চিনিকলে গ্রাচুয়িটির টাকার দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচুয়িটির টাকার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল ৭ জুন বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন অফিস হতে বের হয়ে বিক্ষোভ মিছিলটি চিনিকলের প্রধান ফটকে এসে জমায়েত হয়। এসময় তাদের গ্রাচুয়িটির প্রদানের লক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী পরিষদের আহবায়ক মোঃ আমজাদ হোসেন, সদস্য সচীব মোঃ আব্দুল হামিদ, সদস্য মোঃ আকতার হোসেন প্রমুখ। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা জানান, ২০১৬ সাল থেকে অত্র চিনিকলের অবসর প্রাপ্ত ২১৬ জন শ্রমিক কর্মচারীদের গ্রাচুয়িটির আনুমানিক ১২ কোটি টাকা পাওনা রয়েছে। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রতিটি পরিবার সময়মত টাকা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। তাই অনতিবিলম্বে গ্রাচুয়িটির টাকা পরিশোধের জন্য উর্ধতন কর্র্তৃপক্ষের কাছে দাবী জানান। পরে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক মোঃ হুমায়ুন কবীরের পক্ষে জিএম (প্রশাসন) ফয়জুলহক স্মারকলিপি গ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নবাবগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দিনাজপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে অবহিতকরন সভা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দয়ার ইউনিয়নের ৩ নং- ওয়ার্ডের ভন্ডগ্রাম নামটি পরিবর্তন চান এলাকাবাসী

রাণীশংকৈল বিএমএস বালিকা বিদ্যালয়ে সমাপনী ও অভিভাবক সমাবেশ

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় শেখ রাসেল স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্র) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

আবারো ভারতীয় ভিসা বন্ধ বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে

দলীয় মনোনয়ন চান রাজা