Friday , 16 June 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ক কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি\ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস ( সিএডিএস) এর আয়োজনে শিক্ষার্থীদের জন্য ঊহমষরংয ঊফমব ভড়ৎ ঃযব ঈধৎববৎ ঝঁপপবংং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন সিএডিএস এর পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এএসএম মাহবুবুর রহমান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ক্ষেত্রে আমরা টেকনিক্যাল স্কিলের উপর গুরুত্ব প্রদান করি কিন্তু পেশাগত জীবনে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিলের গুরুত্ব অনেক। বর্তমান যুগ প্রতিযোগিতা ম‚লক যুগ, সেটি বাংলাদেশ বা আন্তজার্তিক যে প্রেক্ষাপটেই হোক। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করার পর প্রফেশনাল জীবনে প্রবেশের সময় বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই প্রতিযোগিতায় টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিল খুবই গুরুত্বপ‚র্ণ। আমাদেরকে সময় উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। অন্যথায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। এ লক্ষ্যে হাবিপ্রবির ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। পরিশেষে তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহি গ্রামীণ সংস্কৃতির মনোমুগ্ধকর সাপ দিয়ে‘পাতা খেলা’য় উপচেপড়া ভীড়

শিশু দুটিকে বাঁচিয়ে রাখার আকুতি বৃদ্ধ দম্পতির!

সেতাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি ও ফরম  ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

সেতাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি ও ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বীরগঞ্জে আশা এনজিও কর্তৃক তিনদিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

বিরলে ট্রাক চাপায় একজন নিহত  ও আহত একজন

বিরলে ট্রাক চাপায় একজন নিহত ও আহত একজন

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

পীরগঞ্জে মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার