Saturday , 3 June 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জিএসটি অন্তর্ভ‚ক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথমবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩।
শনিবার অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। হাবিপ্রবি কেন্দ্রে উক্ত ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৪৪২ জন।
পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান।পরিদর্শন শেষে তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজকের পরীক্ষায় উপস্থিতির হার শতকরা প্রায় ৯৭ ভাগ। তিনি বলেন, প্রতিটি ভবন আমি ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, পানি ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, অসুস্থ/ পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, পার্কিং সুবিধাসহ বিভিন্ন সেবাম‚লক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সাথে ওরিয়েন্টেশন

পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হওয়া ইকবাল দুই দিনের রিমান্ডে

বোচাগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ

কুমিল্লায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় বিদ্যালয়ে ৫ চেম্বার বিশিষ্ট ওয়াশ বøক নির্মাণের উদ্বোধন

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে নব শিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও শিল্পীদের মাঝে শীতবন্ত্র বিরতণ