Tuesday , 11 July 2023 | [bangla_date]

খানসামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার মাঝিপাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. মুসা (১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুসা ওই গ্রামের মো. রুবেল ইসলামের ২য় ছেলে।
রবিবার দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ঐ পরিবারে শোকের ছায়া পড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, সকালে শিশুটির মা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে মুসাকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু !

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

ঘোড়াঘাটে সাহিত্যপত্র-৬ ও ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পীরগঞ্জে মেয়র পদে ৬জন,সংরক্ষিত মহিলা আসনে-১২জন ও সাধারন কাউন্সিলর ৩৩জন মনোনয়ন দাখিল

রাণীশংকৈল যুবকে ছুরিকাঘাত – থানায় অভিযোগ

বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈলে মুদি ব্যবসায়ী আবুল কাশেম মহাজন আর নেই

জেলা প্রশাসক শাকিল আহমেদের প্রেস ব্রিফিং ১১জুন দিনাজপুরসহ সারাদেশে ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর