Friday , 7 July 2023 | [bangla_date]

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে আদিবাসী নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর প্রতিনিধি\ দিনাজপুরের চিরিরবন্দরে বাঁশ ঝাড় থেকে ফিলিমন বর্মন নামে একজন আদিবাসী নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার পুনট্রি ইউনিয়নের গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নৈশ প্রহরী ফিলিমন বর্মন গমিরা হাট এলাকার বাসিন্দা ও ওই এলাকার তফসিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।
ফিলিমন বর্মনের ছেলে আমিন সরেন জানান, আমার বাবা গত দুদিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুজি করছি বাবাকে পায়নি। কিন্তু শুক্রবার দুপুরে এই এলাকার স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছে জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহের কথা শুনতে পেয়ে আমি ছুটে এসে দেখি মরদেহটি আমার বাবার।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রাথমিক সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে চিরিরবন্দর থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পিক-আপের চাকায় পিষে দেওয়া হলো ৪৯ ক্যারেট ‘বিষাক্ত’ আম

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় বিচার না পেয়ে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন বাংলাদেশে সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে —————-বৈজ্ঞানিক সেমিনারে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান

ঠাকুরগাঁওয়ে বাশিস’র সম্মেলনে সভাপতি-মফিজুল সম্পাদক-লিটন নির্বাচিত

দিনাজপুরে ৪ দিন ব্যাপী পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা

ঘোড়াঘাটে অটোরিকশা ও সিএনজির দখলে মহাসড়ক

বালিয়াডাঙ্গীতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ২ কসাইয়ের কারাদণ্ড