Tuesday , 18 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ এ স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের ও মাধ্যমিক শিক্ষা অফিসার সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়, ও বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব
মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনে এডি মো.ইসমাইল হোসেন। এ-সময় বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.আবু সামা মিয়া, সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,মহিলা সদস্য দীপালী ঘোষ,মোছা: ইশরাত জাহান, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বির্তক প্রতিযোগিতা পরিচালনা করেন বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শিপু সাহা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত পৌর আ’লীগ সভাপতিকে গণসংবর্ধনা

রানীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন

ঘোড়াঘাটে চাল ও বস্তার টাকা আত্মসাৎ করে আত্মগোপনে খাদ্য কর্মকর্তা

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর ফুটবল দল চ্যাম্পিয়ান

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর নির্মাণধীন বাড়ি ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা

হরিপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

কিংবদন্তীতুল্য মহাকাব্যকার বিশিষ্ট শিশু নাট্যকার দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী অবিলম্বে হারিয়ে যাওয়া দিনাজপুরের মেয়েলী গীত নিয়ে গীতি নাট্য মঞ্চায়ন করা হবে

ভুট্টার বাম্পার ফলনে লাভের স্বপ্ন দেখছেন,বীরগঞ্জের ভুট্টা চাষীরা

ঠাকুরগাঁও — ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে