Monday , 31 July 2023 | [bangla_date]

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের  সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক বিশ^নাথ রায় এর বর্ণাঢ্য শিক্ষকতার চাকুরী জীবন থেকে অবসরে যাওয়ার ঘন্টা বেজে উঠতেই মলিন হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীদের হাস্যজ্জল মুখ।
হাজারো প্রতিভায় উজ্জ্বল অদম্য ইংরেজি শিক্ষক ও পরে প্রধান শিক্ষক বিশ^নাথ রায়, পিতা কালারাম রায় ও মা কাদু রানী রায়ের ঘড় উজ্জল করে ১৯৬৪ সালের ৫ আগষ্ঠ জন্ম গ্রহন করেন বোচাগঞ্জ উপজেলা অজোপাড়া বাড়েয়া গ্রামে। অনেক চড়াই উৎরাই পার করে ৬ আগষ্ঠ ১৯৮৯ সালে শিক্ষকতা পেশা শুরু করেন সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি সাংস্কৃতিক জগতের প্রান পুরুষ, তবলা, হারমোনিয়ম সহ অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী। তার গাওয়া গান কে হৃদয় নাড়িয়ে দেয়। ২০১৫ সালে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। দীর্ঘ ৯ বছর সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে অত্র বিদ্যালয়ের ছাত্র বর্তমান সরকারের নৌ পরিবহন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি সরকারীকরণ, একাডেমিক ভবন, উন্নত ডিজিটাল ল্যাব, লাইবেরী, বিজ্ঞানাগার, মুজিব কর্ণার, ক্লাসে স্মার্ট বোর্ড স্থাপনসহ শিক্ষারমান উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন তিনি। তার চাকুরী জীবন শেষ করে অবসরে যাচ্ছেন আপনার অনুভুতি কি? এমন প্রশ্ন করতেই ভারী কন্ঠে উত্তর দেন, যে কোন বিদায়ই বেদনার, এই স্কুলে দীর্ঘদিন চাকুরী করতে গিয়ে ভুলত্রæটি হতে পারে। তাই সকলের কাছে দোয়া চাই। আমি চেষ্টা করেছি ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সুনামটি ধরে রাখতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

আপনাদের সমস্যা সমাধান করতে আমার ওয়ান-টু ব্যপার ———–ওসি রাণীশংকৈল

পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন

রাণীশংকৈলে ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করল কেন্দ্রীয় হাইস্কুল

পঞ্চগড়ে শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে শিক্ষকদের মানববন্ধন

রাণীশংকৈলে নৈশকোচ বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেনসিডিলসহ গ্রেপ্তার

জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সুস্থ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা দেশ পরিচালনার কর্ণধার হবে

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়ান দিবস পালন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কবর স্থানের জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষ — আহত –১০ জন