Saturday , 29 July 2023 | [bangla_date]

অনলাইনে ভূয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত প্রতারনায় আটক-১

অনলাইন গ্রæপে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত পোষ্টে মন্তব্যকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে সহযোগীতার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দিনাজপুরের আশিকুর ইসলাম আশিক নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটক আশিকুর ইসলাম আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর (কাউয়াপাড়া) এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এসময় পুলিশ সুপার জানান, অনলাইনের মাধ্যমে দেশব্যাপী জাল বিস্তার করে দীর্ঘদিন ধরে আটক আশিক পাসপোর্ট, ভেরিফিকেশন সেবা প্রত্যাশীদের নিকট ভূয়া এসবি পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা গ্রহণ করে আসছিল। প্রতারক আশিক ই-পাসপোর্ট বাংলাদেশ ভলেন্টিয়ারে যুক্ত হয়ে গ্রæপে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে তাদের ফেসবুক একাউন্ট ও পাসপোর্ট আবেদন পত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভুয়া এসবি/ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, ম্যাসেঞ্জার, হোয়াটসএ্যাপসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজিটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে তারা মোবাইল একাউন্টে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে নাম্বারটি বন্ধ করে দিতো। তথ্য প্রযুক্তির সহযোগিতায় সদরের বিভিন্ন স্থানে কোতোয়ালী পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ভুয়া পুলিশ পরিচয়দানকারী চক্রের সদস্য আশিকুর ইসলাম আশিককে তার বাড়ী থেকে আটক করে। প্রতারক আশিকের নগদ একাউন্টের স্টেটম্যান্ট পর্যালোচনায় গত ৬ মাসে এই একাউন্টের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা ও রকেট একাউন্টের মাধ্যমে ১ লাখ ২২ হাজার ৯৪ টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি

পঞ্চগড়ে কোরবানি ঈদ কে ঘিরে জমে উঠেছে গরুর হাটগুলো

স্ত্রীর পরকীয়ায় সহ্য করতে না পেরে বউয়ের বড় ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে মহান মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও নারী শিক্ষা, নারী উন্নয়নে সরকারের কার্যাবলী নিয়ে উন্মুক্ত বৈঠক !

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২টি মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন জাহিদ হোসেন

হরিপুরে সেটেলমেন্ট অফিসে ভূয়া ব্যাঞ্চ কালার্ক আটক

ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু !

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি