Friday , 21 July 2023 | [bangla_date]

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা লুৎফর রহমান

পঞ্চগড় প্রতিনিধি\ অবসরে চলে গেলেন পঞ্চগড়ের করোনাযোদ্ধা মো. লুৎফর রহমান। সর্বশেষ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) ছিলেন তিনি। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে সেবা দিয়ে আসছিলেন। করোনায় তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্যাম্পল সংগ্রহ করে জেলা সদরে নিয়ে আসতেন নিয়মিত। ভয়ভীতি আর আতঙ্ককে উপেক্ষা করে পুরো করোনাকালে তিনি এই দায়িত্ব পালন করেন। সেই করোনাযোদ্ধা লুৎফর রহমান চাকুরী থেকে অবসরে গেলেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন সহকর্মী মেডিকেল টেকনোলোজিস্টরা। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ^ স্বাস্থ্য সংস্থার স্যার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা ইপিআই সুপার হাসিবুর রহমান লাবু, মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) রায়হান আলী ও ইদ্রীস আলী বক্তব্য দেন। বক্তারা লুৎফর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। শেষে অবসরে যাওয়া অতিথিকে উপহার তুলে দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

বিরলে রোগী বহনকারী মাইক্রোবাসে আগুন

আশুড়ার বিল আর দু’পাশের বনের দৃশ্য দেখতে মাঝে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস স্বামীর

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক  সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

পঞ্চগড়ে ভাঙ্গামালী ব্রিজের পানি প্রবাহে প্রতিবন্ধকতা স্থায়ী জলাবদ্ধতার শংকায় দুই গ্রামের শতাধিক পরিবার

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

রোজার ঈদের আগে অনুরোধ শুনলে এই পরিস্থিতি হতো না: সংসদে প্রধানমন্ত্রী

তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত