Monday , 3 July 2023 | [bangla_date]

আইসিটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপ-পরিচালক চাকুরির পিছনে না ঘুরে বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবেন

আইসিটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপ-পরিচালক
চাকুরির পিছনে না ঘুরে বাড়িতে বসেই
অর্থ উপার্জন করতে পারবেন
দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেছেন, সোনার হরিণ চাকুরির পিছনে না ঘুরে শিক্ষিত বেকার যুবকেরা বাড়িতে বসেই হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন।
সোমবার মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা পাহাড়পুর দিনাজপুরের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় তাদের নিজস্ব কার্যালয় দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান শীর্ষক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম। দিনব্যাপী এই কর্মশালায় মাইক্রোসফ্ট অফিস, হ্যাডওয়ার ও সফ্টওয়্যার বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন এ্যাপটাচ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দিনাজপুর এর ইনিস্ট্রেকটার (বেসিক ট্রেড) এর প্রশিক্ষক আশিক কুমার দাস। উক্ত কর্মশালায় ৩০ জন শিক্ষিত যুবক অংশগ্রহন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে বিশাল নৌবহরে কান্তজীউ বিগ্রহ নৌপথে রাজবাড়ীর মন্দিরে

পল্লীশ্রী’র উদ্যোগে হাড় জোড়া অর্থোপেডিক্স ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৩০

ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের

ঠাকুরগাঁওয়ে নতুন ১৮টি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বীরগঞ্জ পল্লীতে ভটভটি উল্টে চালক নিহত

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা