Tuesday , 11 July 2023 | [bangla_date]

আটোয়ারীতে প্রতিবন্ধীদের মাঝে ভ্রাম্যমান থেরাপি ভ্যান সেবা ক্যাম্পেইন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মোবাইল রিহ্যাবিলিটিশন ভ্যান এর মাধ্যমে দুই দিনব্যাপি বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসা সেবা ক্যাম্পিং অনৃষ্ঠিত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিবর্গের প্রতিবন্ধীতার মাত্রা ও ঝুঁকি নিরসনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,পঞ্চগড়ের আয়োজনে রবি ও সোমাবার (৯ ও ১০ জুলাই) দুই দিনব্যাপী ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যানটি উপজেলা পরিষদ চত্ত¡রে ক্যাম্প স্থাপন পূর্বক থেরাপি সেবা প্রদান করেন। এখানে সেবাসমুহের মধ্যে প্রতিবন্ধীতা সম্পর্কে গণসচেতনতা, স্ট্রোক প্যারালাইসিস অটিজম সচেতনতা, বাত ব্যাথা,, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, যে কোন ধরনের প্রতিবন্ধীতার ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের সেবা প্রদান, সহায়ক উপকরণ বিতরণ ছিল অন্যতম। দুই দিনব্যাপী ভ্রাম্যমান থেরাপি ভ্যান সেবা ক্যাম্পেইন ১০ জুলাই প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। হুইল চেয়ার আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পঞ্চগড় এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অ: দা:) ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট ডা. দিপক কুমার রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কাহারোলে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

দিনাজপুরে জনসংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মনজুরুল ইসলাম

পীরগঞ্জে পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানববন্ধন

পীরগঞ্জ জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির অভিষেক সভা

হরিপুর বিএনপি’র সম্মেলন-করিমুল সভাপতি, তাহের সাঃ সম্পাদক নির্বাচিত

রাণীশংকৈলে নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন।