Tuesday , 11 July 2023 | [bangla_date]

আন্তনগর নীলসাগর ট্রেনের বগির পিছনে আগুন

আন্তনগর নীলসাগর ট্রেনের  বগির পিছনে আগুন

ফুলবাড়ী প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগির পেছনের অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্টেশন মাস্টার ও যাত্রীরা জানায়, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে কোনো সমস্যা ছাড়াই পরের স্টেশন ফুলবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ১০টা ২৮মিনিটের দিকে ট্রেনটি ফুলবাড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের (গ-বগি) পেছনের অংশে আগুন দেখতে পায় এক যাত্রী। বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। পরে ১০টা ৪২মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাকার সঙ্গে ব্রেক লেগে যাওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানান। ট্রেনের এক যাত্রী জানান, হঠাৎ ট্রেন থামলে কিছু লোককে আগুন আগুন বলতে শুনি। নিচে নেমে দেখি চাকার সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পার্বতীপুরের স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, পার্বতীপুর থেকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ব্রেক সিস্টেম সমস্যার কারণে এ ধরনের ঘটনা মাঝে মধ্যে হয়ে থাকে। ভয়ের কিছুই নেই। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলে কঠোর ব্যবস্থা

বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ৪ স্টেশনে বাঁশের ব্যারিকেড

দিনাজপুর ইনার হুইল ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থনে জাতীয় পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

আগামীকাল বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের সুযোগ রাখার দাবিতে বিরলে কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস)-এর মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কাহারোলে কৃষকের মাঝে দিন দিন ক্যাপসিকাম চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে

কাহারোলে হরতাল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পৌষের শুরুতে তীব্র শীতে কাঁপছে বীরগঞ্জবাসী