Friday , 28 July 2023 | [bangla_date]

আমাদের দেশ সব দিক দিয়ে উন্নত হচ্ছে………..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন আমাদের দেশ সব দিক দিয়ে উন্নত হচ্ছে, বিশেষ করে মাছ চাষ ও কৃষি উৎপাদনে আমার ব্যাপক সফলতা অর্জন করতে পেরেছি, তিনি বলেন কৃষির পাশাপাশি মাছ চাষ আজ লাভজনক পেশায় পরিণত হয়েছে। মন্ত্রী আরো বলেন, দুই লক্ষ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন শেষে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোন অপশক্তি মাথা চারা দিয়ে দাড়াতে পারবেনা। দেশ বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ভাল আছে, আগামীতেও ভাল থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌরসভার মেয়র আলহাজ্ব আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান। আলোচনা সভায় আগে রেলপথমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন। মাছের পোনা অবমুক্তকরণ করে বণাঢ়্য র‌্যালীতে অংশ নেন। আলোচনা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড দিনাজপুরে অঝরে ঝরছে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

রানীশংকৈলে ব্যাংক এশিয়া’র পক্ষ থেকে প্রতিবন্ধী ভিক্ষুক কে হুইল চেয়ার উপহার

পার্বতীপুরে বড় বাড়ীর দূর্গাপূজাঁয় থাকছে পৌরাণিক নানা কাহিনি

বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানের জরিমানা আদায়

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত