Thursday , 13 July 2023 | [bangla_date]

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

নবাবগঞ্জ প্রতিনিধি\ দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়ে দ আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি লালঘাট গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়ে দ আহমেদ ওই গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আজিম শিশু জুনায়ে দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু জুনায়ে দের বাবা জিয়াউর ইসলাম বলেন, বিকেলে শিশু জুনায়েদকে নিয়ে তার মা পাশের বাসায় ঘুরতে যান। এর বেশ কিছুক্ষণ পর ওই বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠানে খেলতে গিয়ে মাল্টিপ্লাগ থেকে বিদ্যুতায়িত হয় জুনায়েদ। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন জুনায়েদকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বাসের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজে পাস করেনি কেউ

পীরগঞ্জে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধনা।।বিস্তারিত জানতে টাচ্ করুন

দিনাজপুরে বিশ^ চক্ষু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প

পীরগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুরে কোচিং সেন্টারকে জরিমানা

তেঁতুলিয়ায় বিনামূল্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

কাহারোলে কবর স্থানের জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন বিএনপির কর্মী ও সুধী সমাবেশ