Tuesday , 11 July 2023 | [bangla_date]

একদিনেই এলো ২ হাজার ৩৫৭ টন পেঁয়াজ

হাকিমপুর সংবাদদাতা \ একদিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এলো ২ হাজার ৩৫৭ টন পেঁয়াজ। পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। রোববার (৯ জুলাই) সকাল থেকে বিকেলে পর্যন্ত একদিনেই ভারতীয় ৭৮ টি ট্রাকে দুই হাজার ৩৫৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা বলেন, আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের দাম বেড়ে ছিলো। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর কমেছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের। এখন বাজারে খুব কম পাওয়া যাচ্ছে দেশীয় পেঁয়াজ। আমরা বন্দর থেকে পেঁয়াজ কিনে বিভিন্নস্থানে পাঠাচ্ছি।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ ছাড়া মৌসুমের শেষের দিকের পেঁয়াজ হওয়ায় আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে, একারণেও দাম কমছে। আর কিছু দিন পর খুচরা বাজারে ২০ থেকে ২৫ টাকায় ভারতীয় পেঁয়াজ পাওয়া যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাইট ক্রিকেট টূর্নামেন্ট

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভার্স্কয ভাংচুর রাণীশংকৈল ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সাপাহার সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে হস্তান্তর

ঠাকুরগাঁও সদরের ২০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে