Sunday , 23 July 2023 | [bangla_date]

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য পাশকৃত ১০১ জন ইন্টার্ন চিকিৎসক যোগদান করলেন। শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের আয়োজনে ২৭তম ব্যাচের ১০১জন ইন্টার্ণ চিকিৎসকদের যোগদান ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ ছাড়া বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, উপ- পরিচালক ডাঃ মোঃ নবিউর রহমান। আলোচনার শুরুতে কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ণ কো-অর্ডিনেটর (প্রধান সমন্বয়ক), সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ নুরুজ্জামান ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন রকম দিক নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপনা করেন। আরও বক্তব্য রাখেন চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
এর আগে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরন করে নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শেষে ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করনা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন মেডিসিন বিভাগের রেজিষ্টার ডাঃ রামিম নুর।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ১০১ জন ইন্টার্ন চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে সদ্য পাশকৃত শিক্ষার্থী তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“মৃত্যুর আগে একবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই

বিপর্যস্ত জনজীবনে স্বস্তি পেতে বৃষ্টি প্রার্থনায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায়

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড় পৌরসভায় মিলাদ ও দোয়া মাহফিল

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

প্রবাসি ভাইয়ের লাশ দেশে ফিরাতে প্রধান মন্ত্রির কাছে আকুতি

ঘোড়াঘাটে নির্বাচন ঘিরে বিজিবির টহল ও তদারকি কার্যক্রম জোরদার

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

যারা বঙ্গবন্ধুকে চেনেন না তারা তাদের জন্ম সম্পর্কে সন্দিহান -মনোরঞ্জন শীল গোপাল এমপি