Saturday , 15 July 2023 | [bangla_date]

কাঁদায় রাস্তায় চলাচলে র্দুভােগ, প্রতবিাদে ধানরে চারা রোপন ক্ষুব্ধ এলাকাবাসী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: রাস্তাটি আগে থেকেই ছিল ভাঙাচোড়া, আর বর্ষাকালে কাদায় হাঁটাচলা দায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ রাস্তা সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তাতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। দিনাজপুরের বীরগঞ্জ ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী যুব সমাজের উদ্দ্যেগে প্রতিবাদ সমাবেশে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষ।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখ্স উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-প গড় মহাসড়ক থেকে ভাবকী হয়ে শীতলাই পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী। এমন বেহালদশায় পড়া সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনও কাজ হচ্ছে না। এই সড়ক ওই এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী নারীসহ সব পেশাজীবী ও শি¶ার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই যদি এ রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুব সমাজের আমিন ইসলাম, মিনারুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফ ইসলাম, মর্জিনা বেগমসহ বিভিন্ন স্কুল কলেজের শি¶ার্থীরা।
এ বিষয়ে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজিউর ইসলাম রাজু বলেন, রাস্তাটি জনসাধারণের চলাচলের অযোগ্য হওয়ায় শনিবার দুপুরে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যু ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তেঁতুলিয়ায়  ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

আত্মীয়-স্বজন সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক প্রবীণ সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলামপীরগঞ্জের শিক্ষক ও প্রথম আলো প্রতিনিধি কাজী নরুল ইসলাম

হরিপুরে সেচ পাম্পের বিদ্যুৎশকে ১ জনের মৃত্যু

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষকদের আনন্দ মিছিল

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদেও প্রস্তাবিত বাজেট ঘোষনা

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল