Saturday , 15 July 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহিনুর ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি চলাকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করে। দিনাজপুরের দিক থেকে আসা নম্বরবিহীন হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সঙ্গী ফোর্সের সহযোগিতায় শাহিনুর ইসলাম (৩৭) নামে ১ জনকে আটক করে ও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত সুবিদের ছেলে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক উদ্ধার ও পুলিশের ডিউটি চলাকালে শাহিনুর ইসলাম নামে একজনের শরীর তল্লাশি করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম এ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসতেন। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে খানসামায় যুবকের আত্মহত্যা

পীরগঞ্জে সালেহার বাড়ি থেকে দুই মক্ষীরানী সহ ৫ জন আটক

বালিয়াডাঙ্গীতে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সংর্ঘষে পুলিশসহ আহত ১৫ জন

পীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

হিলি সীমান্তের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

বোচাগঞ্জে এ কেমন শত্রুতা!  রাতের আধারে বিষ দিয়ে নষ্ট করেছে ৫০ বিঘা জমির বীজতলা

ঘোড়াঘাটে ৪ টি দোকান পুড়ে ছাই

রাণীশংকৈলে ৩রা ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস

বীরগঞ্জে অতি দরিদ্রের কর্মসংস্থান বাস্তবায়নে ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ