Tuesday , 11 July 2023 | [bangla_date]

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত সোমবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর
উপজেলার ঈসবপুর ইউনিয়নের চক সুদেব গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে। নিহত আনিছুর রহমান ওইপাড়ার আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, আনিছুর রহমান ওইদিন সকালে তার বাড়ির নিজস্ব গ্যারেজে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ

ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা

৪২ দফা দাবি আদায়ে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

পাহারা বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে কামাল আনোয়ার আহম্মেদ

পীরগঞ্জে বজ্রপাতে নির্মান শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক হায়দার

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত \ ৮ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কাহারোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ মিছিল

চিরিরবন্দরে যুবলীগ নেতা আটক